ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন কুমিল্লার ছেলে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ছেলে। গতকাল ২৬ জুলাই বুধবার দুপুর ২টায় আত্মীয়দের নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যান উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী ফয়েজুর রহমানের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শাহ জালাল।

কনের বাড়ি পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে। এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।

পরিবার সূত্রে জানা যায়, মোঃ শাহ জালাল একজন প্রবাসী সফল ব্যবসায়ী। সৌদি আরবে তিনি এবং তার বাবার বড় একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। ছোটবেলা থেকেই তার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে ছেলের বউ বাড়ীতে আনবে। তাই মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন।

বর মো. শাহ জালাল বলেন, ২ ঘন্টার জন্য ঢাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে একটি হেলিকপ্টার ভাড়া করি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এভাবে ছেলেকে বিয়ে করাতে পেরে আনন্দিত বরের মা পারুল বেগম। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু বলেন, বিষয়টি জেনেছি। তবে একটি রাজনৈতিক প্রোগ্রাম থাকায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি নি। নবদম্পতির জন্য মোবাইল ফোনে শুভেচ্ছা জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন কুমিল্লার ছেলে

আপডেট সময় ০৩:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩