ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

সাড়ে ৩ বছরে পানিতে ডুবে ৩৮০১ জনের মৃত্যু

গেল সাড়ে ৩ বছরে সারাদেশে পানিতে ডুবে ৩ হাজার ৮০১ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে শুধু এ বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৬ জনের।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) তৃতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। দিবসটি ঘিরে পানিতে ডুবে মৃত্যুর প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’।

‘সমষ্টি’র প্রতিবেদনে বলা হয়, “২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত পানিতে ডুবে মোট তিন হাজার ৮০১ জন মারা গেছেন। এরমধ্যে তিন হাজার ৩৬৩ জন শিশু (৮৮ শতাংশ), অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের কম। পারিবারিক সদস্যদের অগোচরে এসব শিশুরা বাড়ির কাছের জলাশয়ে গিয়ে মৃত্যুবরণ করে। পানিতে ডুবে সবচেয়ে বেশি ২০২১ সালের আগস্টে ২১২ জন মারা যায়।”

এদিকে,  এ বছরে ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত সারাদেশে পানিতে ৫১৬ জন ডুবে মৃত্যু বরণ করেন। এর মধ্যে ৫০৩ জনই শিশু (৯৭ শতাংশ)। এসব শিশুদের মধ্যে ২৭৩ জনের বয়স পাঁচ বছরের কম।

এ বছরের জানুয়ারিতে পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ফেব্রুয়ারিতে ৪০ জন, মার্চে ৬১, এপ্রিলে ১০৭, মে মাসে ৮৮, জুনে ৯৮ এবং জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত ৯৬ জন পানিতে ডুবে মারা গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ?

সাড়ে ৩ বছরে পানিতে ডুবে ৩৮০১ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩