ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় মালিক, চালক ও  চালকের সহকারীসহ চার জন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ভোরের দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে শনিবার ভোর পৌনে ৪টার দিকে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাক দুটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাক দুইটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

আপডেট সময় ০১:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩