ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব 

রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

সাভার (ঢাকা): রাজধানীর অন্যতম প্রবেশ মুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে যাত্রীবাহী বাসসহ পরিবহনগুলোতে পুলিশের তল্লাশি চলছে। প্রত্যেকটি বাস থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে জানা গেছে, সাভার থেকে রাজধানীতে প্রবেশের সব কয়টি পথে চেকপোস্ট বসানো হয়েছে। বাসে বাসে তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীর দিকে কোনো বাস স্বভাবিকভাবে আসতে পারছে না। পুলিশি হয়রানি থেকে বাঁচতে অনেক বাস ইউটার্ন নিয়ে সাভারের দিকে ফিরে যাচ্ছে।

এছাড়া মহাসড়কের সাভার এলাকায় গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।

সকালে সাভার থেকে ঢাকায় অফিসে আসছিলেন খাইরুল আলম মিন্টু। তিনি জানান, আমিনবাজার পৌঁছালে তার বাস ঘুরিয়ে দেওয়া হয়। তিনি বাংলানিউজকে বলেন, সকালে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। কিন্তু বলিয়াপুর যাওয়ার পরপরই যানজট সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে হেঁটেই অফিসের দিকে যাচ্ছি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে দুই জঙ্গি পালিয়েছিল, তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী

রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০১:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩