ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

বাংলাদেশ সফরে এসে আমি খুশি: উজরা জেয়া

বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে খুশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

মঙ্গলবার (১১ জুলাই)  রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

টুইটারে উজরা জেয়া লেখেন, “শুভ সন্ধ্যা, ঢাকা! বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসে আমি খুশি। সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথনের অপেক্ষায় রয়েছি।”

মঙ্গলবার উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা দিল্লি থেকে ঢাকায় আসেন। তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধিদল আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে মার্কিন প্রতিনিধিদলের। এছাড়া তারা কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করবেন।

মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন ও মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৮ জুলাই থেকে ভারত সফরে রয়েছে। ভারত থেকেই বাংলাদেশে আসছেন তারা। সফর শেষে আগামী ১৪ জুলাই তারা ঢাকা ছাড়বেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি 

বাংলাদেশ সফরে এসে আমি খুশি: উজরা জেয়া

আপডেট সময় ১১:১৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩