ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি

পরিস্থিতি মূল্যায়নের পর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে ইইউ

ঢাকা: ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো বলেছেন, প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের পর তারা সিদ্ধান্ত নেবেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন কি না।

মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চেলেরি রিকার্ডো বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। আমরা প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সিদ্ধান্ত হবে।

তাদের এই সফর গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার মতো না হলেও অগ্রাধিকারভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। এসময় তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান।

চেলারি রিকার্ডো এসময় সাংবাদিকদের কোনো প্রশ্ন না নেওয়ার কথা বলেন। বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, মিস্টার রিকার্ডো যেটা বলেছেন ওটাই আমার বক্তব্য।

বৈঠকে ইইউ-এর প্রতিনিধি দলের পাঁচ সদস্য, অন্য সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

পরিস্থিতি মূল্যায়নের পর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে ইইউ

আপডেট সময় ০২:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩