ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে ওই পয়েন্টে তিস্তা পানির প্রবাহ ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এই মৌসুমে ডালিয়ে পয়েন্টে এটাই সর্বোচ্চ উচ্চতায় পানি প্রবাহিত হলো।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বলছে, উজানের ঢল ও ভারী বর্ষণে শুক্রবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে কমে গিয়ে সকাল ৯টার দিকে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এ বিষয়ে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে নদী অববাহিকার ১০টি চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া গত কয়েকদিন ধরে নদীর পানি ওঠা-নামায় এসব চরাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পাউবো ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা বাংলানিউজকে বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা এই মৌসুমে এ পয়েন্টে সর্বোচ্চ বিপৎসীমা অতিক্রম করল। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখায় দ্রুত এই পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া পানি বেড়ে যাওয়ার কারণে সতর্কাবস্থায় রয়েছে পাউবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩