ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৫ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসমাইল হোসেন হাওলাদার নামে এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৪ যুবকসহ ৫জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভূক্তভোগী ওই সাংবাদিক।

মঙ্গলবার তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। ভূক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন দৈনিক আজকের পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি। এছাড়া তিনি এএমটিভি নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করে আসছেন।

মামলা সূত্রে জানাগেছে, সাংবাদিক ইসমাইল হোসেন গত ৩০ জুন এএম টিভিতে ‘‘বেতমোরে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করা সাগরকে মারধরের ভিডিও’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এতে বেতমোর গ্রামের খোকন আকনের পুত্র আমিন আকন ও রাসেল আকন, ঘোপখালী গ্রামের মনির হোসেনের ছেলে অনিক ও মনির হোসেনের স্ত্রী অনু সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এছাড়া গত ১২ জুন সাংবাদিক ইসমাইল হোসেনের জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্খিরা ফেসবুকে শুভেচ্ছা জানালে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ফজলুল হকের পুত্র সাদ্দাম হোসেন আপত্তিকর মন্তব্য করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এখন পর্যন্ত আদালত থেকে মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩