ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলকে বাতিল চেয়ে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

আজ ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেওয়ার পর আদালতের ওই রায়ের প্রতিক্রিয়ায় বিজয়ী মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, এই জয় আনন্দের। কারণ দীর্ঘ ৪ বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো, এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার অংশ।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট দেখানো হয়েছিল নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে। বিএনপি’র মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে দেখানো হয় ৫২ হাজার ৪৮৯ ভোট। এতে তিনি অভিযোগ করেন, ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়লেও ভোটের হিসাবে দেখানো হয়, ২২ শতাংশ ভোট পড়েছে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় ০৯:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪