ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এবার আলিয়া ভাট বললেন ‘খেলা হবে’

বর্তমানে রাজনীতির মঞ্চে জনপ্রিয় সংলাপের রূপ নিয়েছে ‘খেলা হবে’। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের কাছেও তুমুল জনপ্রিয় এই সংলাপটি।

এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মুখে এবার শোনা গেল সংলাপটি।

দীর্ঘদিন পর পরিচালকের চেয়ারে বসেছেন বলিউড নির্মাতা করণ জোহর। তিনি নির্মাণ করছেন ‘রকি ও রানি কি প্রেম কাহানি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং।

মঙ্গলবার (৪ জুলাই) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এ ট্রেলারের ২ মিনিট ২৫ সেকেন্ডে আলিয়ার মুখে শোনা যায় ‘খেলা হবে’ সংলাপটি।

সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু পার্থক্য তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায় চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ। আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

এবার আলিয়া ভাট বললেন ‘খেলা হবে’

আপডেট সময় ১১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩