ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা আর সরকারি চাকরিতে কর্মরত নেই।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০ মে, ১৯৫৯। সে অনুযায়ী, একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল ছিল ৩০ মে,২০১৯ পর্যন্ত। বর্তমানে কোনও বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১৮ সালের ১৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত পরিপত্র জারি করে বলে জানান আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’ এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকাভুক্ত এমএএস ধারী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। চাকরিরত বা চাকরিরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধার জীবিতকাল পর্যন্ত এবংমৃত্যুর পর ওয়ারিশরা (স্ত্রী ও সন্তান) ভাতা প্রাপ্য হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩