ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০

চাঁদ দেখা সাপেক্ষে গেল ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে ২ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়ে সোমবার (৩ জুলাই) ভোর পর্যন্ত ১৬টি ফ্লাইটে দেশের ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজী। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭০ জন হাজি মারা যাওয়ার খরব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সোমবার মারা গেছেন ১১ জন।

ধর্ম মন্ত্রণালয় থেকে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্য অনুযায়ী, তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে ২ ও ৩ জুলাই দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন। এ ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি।

অপরদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭০ জন হাজি মারা গেছেন। গতকাল এ সংখ্যা ছিল ৫৯ জন। একদিনে মারা গেলেন ১১ জন। এদের মধ্যে ৫৪ জন পুরুষ, ১৬ নারী। যাদের বেশিরভাগই মারা গেছেন মক্কায় ৫৬ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফা ১ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩