টানা এক সপ্তাহ বিরতির পর আগামীকাল মঙ্গলবার (৪ জুলাই) ফের বসবে সংসদ অধিবেশন। ওইদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।
জানা গেছে, চলতি সংসদের ২৩তম এই অধিবেশনটি আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে।
করোনা স্বাস্থ্যবিধি মেনে গেল ৩১ মে সংসদের চলতি অধিবেশন শুরু হয়। পরদিন পহেলা জুলাই নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
পরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। আলোচনা শেষে গেল ২৬ জুন সংসদে ওই বাজেট পাস হয়। ওই দিনই সংসদ অধিবেশন মুলতবি করা হয়।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















