ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

“বগুড়ায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে বাসের ধাক্কা” প্রাণ গেল চালকের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল আলী মোফা (৩৮) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোফাজ্জল বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে।

আটক বাসচালক হলেন কাহালু উপজেলার মুরইল এলাকার সিরাজুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসচালককে থানায় নিয়ে আসে। ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

“বগুড়ায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে বাসের ধাক্কা” প্রাণ গেল চালকের

আপডেট সময় ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩