ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

পবিত্র ঈদুল আজহার আগে যানবাহনের অতিরিক্ত চাপ ও দফায় দফায় সেতুর টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোর পর্যন্ত মহাসড়কের সেতু পূর্ব পাড় কালিহাতি উপজেলার হাতিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এই যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (২৬ জুন) রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়। এতে রাত ৩টার পর ১২ মিনিট, মঙ্গলবার ভোর ৪টার পর প্রায় এক ঘণ্টা ও সকাল সাড়ে ৫টায় ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট সৃষ্টি হয়।

ওসি জাহিদ হাসান জানান, রাতে মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যানজট ছিল। সকালের দিকে স্বাভা‌বিক হতে শুরু করেছে। তবে এখনো সল্লা থেকে সেতু পূর্ব পর্যন্ত প‌রিবহ‌ন ধীরগ‌তিতে চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

আপডেট সময় ১২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩