ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সরকার কারো ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কারো ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে না। যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার (২৬ জুন) সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেছেন।

মন্ত্রী বলেন, “বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য বোঝে না। বিএনপি নেতারা ঘুমিয়ে আছে দেখেই সরকার পতনের স্বপ্ন দেখছে।”

এ সময় তিনি চট্টগ্রামে কয়েকটি আইপি টিভি বন্ধের বিষয়েও কথা বলেন। জানান, “আইপি টিভির নামে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে। সারা দেশে এরা নানা পক্ষকে জিম্মি করে চাঁদা নিয়ে থাকে। ব্লাকমেইল করে। এরা অবৈধ, কোন লাইসেন্স নেই। এরা সাংবাদিকদের বেতন দেয় না, উল্টো টাকা নেয়। এদের কাছে সরকার কোনো রাজস্বও পায় না। সম্প্রচার নীতিমালা অনুযায়ী তাদের সংবাদ প্রকাশের কোন সুযোগ নেই, এরপরও তারা সংবাদ প্রকাশ করে মানুষকে জিম্মি করছে।”

জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “কিছু কিছু সিন্ডিকেট তৈরি হয়েছে যারা বাজার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। তাদের কারণে বাজারে অস্থিরতা বেড়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

সরকার কারো ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩