ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

পাকিস্তানের বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি হয়েছে।  আহত হয়েছেন ছয়জন। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছেন

রবিবার (২৫ জুন) পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রবিবার সকালে টুইট বার্তায় জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান জানান, “দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

তিনি জানান, “ভারি বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।”

মন্ত্রী আরও বলেন, “এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

পাকিস্তানের বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

আপডেট সময় ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩