ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আজ

কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া পায়রা  তাপবিদ্যুৎ কেন্দ্র আজ রবিবার (৫ জুন) দুপুর থেকে আবারও চালু হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

এর আগে গেল বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানিয়েছেন, নির্ধারিত শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার (২৪ মে) দিনগত মধ্যরাতে চালু হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে রবিবার (২৫ জুন) দুপুর ৩টা নাগাদ কেন্দ্রটি চালু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

জানা গেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আজ

আপডেট সময় ১২:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩