ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!

ট্রেনে ঢাকায় আনতে গরুপ্রতি খরচ হবে ৫৯২ টাকা

 ছবি:ট্রেনে তোলা হচ্ছে গরু। 

কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনে আলাদা ওয়াগন জুড়ে দিয়ে ঢাকায় আনা হচ্ছে কোরবানির পশু। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ট্রেনে আনতে গরুপ্রতি খরচ হচ্ছে ৫৯২ টাকা।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ এই ট্রেন ছাড়ার সময় নির্ধারিত ছিল। তবে আড়াই ঘণ্টার বেশি বিলম্বে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুটি ওয়াগনে ৪০টি গরু এবং ছয়টি ছাগল নিয়ে একটি ট্রেন যাত্রা শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ  জানান, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেই আলাদা তিনটি ওয়াগন জুড়ে দিয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে।

জানা গেছে, অন্যান্য বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু পরিবহনের জন্য আলাদা ট্রেন চালু করা হলেও এবার ম্যাংগো স্পেশাল ট্রেনেই পরিবহন করা হচ্ছে কোরবানির পশু।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনে কোরবানির পশু পরিবহন কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

ট্রেনে ঢাকায় আনতে গরুপ্রতি খরচ হবে ৫৯২ টাকা

আপডেট সময় ১২:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩