ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো : হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

প্রার্থিতা ফিরে পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি নিরাশার কথা বলেছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো।’

তিনি আরও বলেন, ‘এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী।’
এর আগে, গত ১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন মনোনয়নপত্র বাতিল করেছিলেন হিরো আলমের। স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটার সমর্থকের বিষয়টি সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন আলম।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো : হিরো আলম

আপডেট সময় ০৫:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩