ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে অভিনেত্রী নিপুণ!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ সাংবাদিকদের সঙ্গে ‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে পড়েছেন। সোমবার, ১৯ জুন রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’

তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ভক্ত-দর্শকমহল। একজন চিত্রনায়িকার মুখে এরকম শব্দের ব্যবহার সমালোচনার সৃষ্টি করেছে।

তবে এখানেই থামেননি নিপুণ। এরপর জায়েদ খানকেও আক্রমণ করেছেন। এই নায়িকার দাবি, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই- এ প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন- আমি উত্তর দেব। ও (জায়েদ খান) বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না, এমন প্রশ্নে নিপুণ বলেন- ‘সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না। যার কারণে আমি যাইনি।’

নিপুণের এমন বক্তব্য ও ‘কুরকুরানি’ শব্দের সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কটাক্ষও করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে অভিনেত্রী নিপুণ!

আপডেট সময় ০৩:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩