ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭ জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী জীবনের কোনও সিলেবাস নেই: মোদি নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার ভূমিকম্প শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা

বিচ্ছেদ গুঞ্জনের অবসান

বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কর ও স্বামী রোহানপ্রীত। খবরের পাতায় পাতায় ভেসে বেড়ায় তাদের সংসার ভাঙনের গুঞ্জন। ঘটনার সূত্রপাত নেহার জন্মদিনকে ঘিরে। জন্মদিন পার্টিতে দেখা যায়নি তার স্বামীকে। এরপর থেকেই সবার মনে প্রশ্ন জাগে, স্ত্রীর জন্মদিনে কেনো পাশে নেই স্বামী? তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই দম্পতি? সংসার ভাঙার গুঞ্জন নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্য ও সংবাদ প্রকাশ হলেও চুপ থেকে যান নেহা। তিনি যেন তার মতো করেই কিছু ভেবে রেখেছিলেন। সেটাই করলেন! গতকাল সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে দিয়ে স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। যেখানে তাদের দুজনের খুনসুটি ফুটে উঠেছে। ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম। সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত।

বলেছেন, উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা। নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

বিচ্ছেদ গুঞ্জনের অবসান

আপডেট সময় ০৩:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩