ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল ইংলিশরা

দুই প্রতিবেশী দেশ হলেও আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে দেখা হয়েছে এ পর্যন্ত এক বার। সেই ম্যাচটাও চলে গিয়েছিল বৃষ্টির দখলে, ফল আসেনি লড়াইয়ের।

২০১০ সালে সেই লড়াইয়ের এক যুগ পর আবারও মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচে ফলাফল তো বটেই, শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ড চাইবে বড় ব্যবধানের জয়ও। কারণ এ গ্রুপের মৃত্যুকূপ থেকে সেমিফাইনালে যেতে হলে যে সব দিক থেকেই নিখুঁত হতে হবে দলগুলোর! সেই ম্যাচে টস জিতেছে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কারণ হিসেবে তার ব্যাখ্যা, ‘আমরা প্রথমে বল করতে যাচ্ছি। আবহাওয়া সম্পর্কে কিছুটা অনিশ্চিত তাই এই সিদ্ধান্ত।’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার অন্যতম বড় মাঠ। তাই ফিল্ডিংকেও ভালো গুরুত্বই দিচ্ছে ইংলিশরা, জানালেন বাটলার।

ওদিকে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিও জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন। বললেন, ‘বৃষ্টি হতে পারে, তাই আমরাও রান তাড়াই করতে চাইতাম। তবে আমাদের বার্তাটা পরিষ্কার, আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকতে চাই। ভক্তদের জন্য কিছু বিশেষ স্মৃতি তৈরি করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল ইংলিশরা

আপডেট সময় ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২