ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পুরুষ পটাতে রাখির নতুন কৌশল

বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। উদ্ভট যত কর্মকাণ্ড করে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। এবার শিরোনামে এলেন পুরুষ পটানোর নতুন কৌশল প্রয়োগ করে। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করছেন রাখি। যাকেই সামনে পাচ্ছেন তার গায়েই ফুস করে সুগন্ধি ছড়িয়ে দিচ্ছেন। রাখির কথায়, পুরুষ পটাতে এটাই নাকি নতুন কায়দা।

স্বামী আদিলের সঙ্গে রাখির সম্পর্ক এখন তলানিতে। রাখির করা নির্যাতনের মামলায় এখনো জেলের ঘানি টানছেন আদিল। আর তাই তো সুযোগ পেয়ে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। সেই কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ!

গত বছর আদিল খান দুরানির সঙ্গে বিবাহ সম্পন্ন করেন রাখি। পরে তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েক দিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল।

এর কিছু দিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েক দিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে পারিবারিক হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পুরুষ পটাতে রাখির নতুন কৌশল

আপডেট সময় ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩