ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭ জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী জীবনের কোনও সিলেবাস নেই: মোদি নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার ভূমিকম্প শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা

বাড়ি উপহার পেলেন রূপবান

ঢাকাই সিনেমার বর্ষিয়ান অভিনেত্রী সুজাতা। ‘রূপবান’খ্যাত এই অভিনেত্রী একাধারে পরিচালক এবং প্রযোজকও। একজন লেখক হিসেবেও তিনি নিজেকে সুপরচিতি করেছেন। বার্ধক্যের জন্য আগের মতো আর কোনোকিছুতেই নিয়মিত নন তিনি। খুব একটা দেখাও মেলে না তার। জানা যায়, আর্থিক অবস্থাও খুব একটা ভালো না।

বনশ্রীর একটি ভাড়া বাসায় থাকেন। বিষয়টি নজরে আসে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের। তখন তিনি সুজাতার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন তার কর্মকর্তাদের। তার নির্দেশনায় অবশেষে ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং- ৪৩, ৪৩/ ২, ৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক।

গুণী এই অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে আজ মঙ্গলবার সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে সুজাতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলেই আমাদের মতো শিল্পীরা বেঁচে আছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আর জেলা প্রশাসক সাহেবের সহযোগিতাও চিরস্মরণীয় হয়ে থাকবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

বাড়ি উপহার পেলেন রূপবান

আপডেট সময় ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩