ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জয়ার সিনেমার ১০ দিনে আয় দুই কোটি!

ওপার বাংলায় মুক্তি পেয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। গত ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটি। মুক্তির ১০ দিনে প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে জয়ার সিনেমা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছে, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’। দর্শক মহলে এটি ব্যাপক সাড়া ফেলেছে।

এই ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়।

‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জয়ার সিনেমার ১০ দিনে আয় দুই কোটি!

আপডেট সময় ০২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩