ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

প্রয়োজন ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক না ব্যবহারের অনুরোধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারণে খিলক্ষেত হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আর তাই জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ট্রাফিক পুলিশ।

ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অন্যদিকে রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়েছে। যার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছিল। আমরা ইতোমধ্যে অন্তত ৩০টি স্থান স্বাভাবিক করতে পেরেছি। বেশকিছু স্থানে এখনো সমস্যা রয়েছে। তবে যান চলাচল বিঘ্নিত হবার মতো নয়।

তিনি বলেন, ইসিবি চত্বর, গুলশান-২ থেকে নতুন বাজার রুটে বড় গাছ পড়েছিল। সব অপসারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে দুটি স্থানে এখনো যান চলাচল বিঘ্নিত রয়েছে। উত্তরা থেকে কুড়িল ফ্লাইওভার দিয়ে নামার সড়কে পানি জমেছে। এসব জায়গায় সিটি কর্পোরেশন কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রয়োজন ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক না ব্যবহারের অনুরোধ

আপডেট সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২