ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা মিরপুর বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা রুহুল আমিনের ‘দালাল সাম্রাজ্য’ হাতকড়িসহ পালিয়ে সরাসরি ফেসবুক লাইভে আসামি মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু

কুমিল্লায় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন

কুমিল্লায় মনোমুগ্ধকর আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আজ সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমীর সামনে চেতনা নজরুলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো: শামিম আলম, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা সাংস্কৃতিক জোট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সারেগামাপা কুমিল্লা, নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, নজরুল মেমোরিয়াল একাডেমী, খেলাঘর কুমিল্লা, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলা সংস্কৃতি বলয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কাজী কবি নজরুল ইসলামকে নিয়ে আমাদের কুমিল্লাবাসীর গর্বের অন্ত নাই। আমরা এখানে জাকজমকভাবে কবি নজরুলকে নিয়ে উৎসব করেছি আমার বিশ্বাস একসময় নজরুলের নামে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় হবে।

তিনি আরো বলেন, আমাদের চেতনায় থাকবে রবীন্দ্রনাথ, আমাদের চেতনায় থাকবে নজরুল, আমাদের চেতনায় থাকবে বঙ্গবন্ধু, আমাদের চেতনায় থাকবে শেখ হাসিনা।

জেলা প্রশাসক মো: শামিম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- প্রধান আলোচক শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, আলোচনা সভা পূর্বে নজরুলের চিত্র ও বই প্রদশর্নীর স্থান পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা, আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু

কুমিল্লায় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩