সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চন্দরপলকে নিয়েই বাংলাদেশে আসছে উইন্ডিজরা

সাদা পোশাকে অনানুষ্ঠানিক তিনটি ম্যাচ খেলতে বাংলাদেশে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে তারা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ঘোষিত দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা ক্রিকেটার বাঁ-হাতি ওপেনার তেজনারায়ণ চন্দরপলও।

দলটির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘বিদেশি কন্ডিশনের সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’

এর আগে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুবকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা নাঈম শেখ রয়েছেন ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলে। রয়েছেন ইনজুরি থেকে ফেরা জাকির হাসানও। এছাড়া আছেন সাদমান ইসলাম, সাইফ হাসানরাও। তবে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। ঘরোয়া লিগে ভালো পারফর্ম করা জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপুও রয়েছেন দলে। আছেন মাহমুদুল হাসান জয়ও।

আগামী ১১ মে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশ সফরে আসবে। টাইগার ‘এ’ দলের সঙ্গে ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর বাকি দুই ম্যাচ শুরু হবে ২৩ এবং ৩০ মে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চন্দরপলকে নিয়েই বাংলাদেশে আসছে উইন্ডিজরা

আপডেট সময় ০১:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩