ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

পাকিস্তানে আদালতের রায়ে বাঁচলো রাজ কাপুরের বাড়ি

পাকিস্তানের পেশোয়ারে রাজ কাপুরের হাভেলি ভাঙতে চেয়েছিলেন বাড়িটির বর্তমান মালিক। তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন, বাড়ি ভেঙে শপিং মল তৈরির। আদালত তা নাকচ করে দিয়েছে। এতে করে রক্ষা পেয়েছে রাজ কাপুরের বাড়ি।

পেশোয়ারে রাজ কাপুরের বাড়ির বর্তমান মালিক ১৯৬৯ সালে অকশনে বাড়িটি কিনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন। তার বক্তব্য, বাড়িটি এখন তার সম্পত্তি। ফলে সেটি ভেঙে তিনি শপিং মল বানাতে চান। কিন্তু আদালত তা মানতে চায়নি।

আদালত জানিয়েছে, ওই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনোভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।

বস্তুত, এর আগে পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িও একইভাবে রক্ষা করেছিল আদালত। ওই বাড়ির বর্তমান মালিকও বাড়িটি ভেঙে শপিং মল বানাতে চেয়েছিলেন। কিন্তু তা করতে দেওয়া হয়নি। একই আদালত ওই বাড়িটিকেও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।

এদিন আদালত নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের প্রশাসন রাজ কাপুরের বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয়।

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের পেশোয়ার ছেড়ে ভারতের মুম্বাইয়ে পাকাপাকিভাবে চলে আসে কাপুর পরিবার। দিলীপ কুমারও একই সময় ভারতে চলে এসেছিলেন। পরবর্তী সময় ইতিহাস। কাপুর পরিবার এখন বলিউডের একটি অন্যতম স্তম্ভ।

পাকিস্তানেও কাপুর পরিবার অত্যন্ত জনপ্রিয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

পাকিস্তানে আদালতের রায়ে বাঁচলো রাজ কাপুরের বাড়ি

আপডেট সময় ০১:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩