সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মদ্রিচকে নিয়ে আশা দেখছেন আনচেলত্তি

ঊরুর চোটে লুকা মদ্রিচের কোপা দেল রের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে তাকে নিয়ে এবার আশার কথা শোনালেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ জানালেন, সেরে উঠছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

লা লিগায় গত মঙ্গলবার জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে মদ্রিচকে দ্বিতীয়ার্ধে তুলে নেন আনচেলত্তি। ওই ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, কোপা দেল রের ফাইনালে ৩৭ বছর বয়সী এই তারকার খেলার ব্যাপারে তিনি নিশ্চিত নন।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এর আগে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মঙ্গলবার খেলবে স্পেনের সফলতম দলটি। আগের দিন ইতালিয়ান কোচ বললেন, ‘মদ্রিচকে নিয়ে ভালো খবর আছে। এমনটা হতেও পারে যে সে শনিবারের জন্য প্রস্তুত থাকবে।’

কোপা দেল রে ফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগ হবে আগামী ৯ মে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মদ্রিচকে নিয়ে আশা দেখছেন আনচেলত্তি

আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩