ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

শিক্ষা কর্মকর্তার ওপর হামলায় প্রতিবাদ সভা ও স্মারক লিপি

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকরা প্রতিবাদ সভা করেছেন।

সোমবার বেলা ১১টায় উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ১৪৯টি বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক সহ কর্মচারীরা অংশগ্রহণ করেন।প্রতিবাদ সভা শেষে শিক্ষক প্রতিনিধি দল ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষা কর্মকর্তার ওপরে হামলার ঘটনায় শিক্ষক সমাজ মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে হামলাকারী চক্র শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মনগড়া অপপ্রচার চালাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক সুলায়মান মিয়া, অনুপ কুমার রায়, হালিমা খাতুন, শরীফা খাতুন, শেখ কামরুল হাসান, প্রমুখ।উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে বিকালে সৌরভ পাঠান নামে এক যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়।

এতে তিনি মারাত্মকভাবে আহত হন,এ ঘটনায় পুলিশ সৌরভ পাঠানকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সৌরভ পাঠান পৌর শহরের মৃত আকবর আলী পাঠানের ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

শিক্ষা কর্মকর্তার ওপর হামলায় প্রতিবাদ সভা ও স্মারক লিপি

আপডেট সময় ১০:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩