ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি

শিক্ষা কর্মকর্তার ওপর হামলায় প্রতিবাদ সভা ও স্মারক লিপি

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকরা প্রতিবাদ সভা করেছেন।

সোমবার বেলা ১১টায় উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ১৪৯টি বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক সহ কর্মচারীরা অংশগ্রহণ করেন।প্রতিবাদ সভা শেষে শিক্ষক প্রতিনিধি দল ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষা কর্মকর্তার ওপরে হামলার ঘটনায় শিক্ষক সমাজ মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে হামলাকারী চক্র শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মনগড়া অপপ্রচার চালাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক সুলায়মান মিয়া, অনুপ কুমার রায়, হালিমা খাতুন, শরীফা খাতুন, শেখ কামরুল হাসান, প্রমুখ।উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে বিকালে সৌরভ পাঠান নামে এক যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়।

এতে তিনি মারাত্মকভাবে আহত হন,এ ঘটনায় পুলিশ সৌরভ পাঠানকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সৌরভ পাঠান পৌর শহরের মৃত আকবর আলী পাঠানের ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষা কর্মকর্তার ওপর হামলায় প্রতিবাদ সভা ও স্মারক লিপি

আপডেট সময় ১০:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩