ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সংঘর্ষ থামেনি সুদানে, নিহত ৫০০ ছাড়াল

সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। এরইমধ্যে এ সংঘর্ষে প্রাণ গেছে ৫২৮ জনের। 

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। তারা আরও জানিয়েছে আহতের সংখ্যা ৪৫০০ ছাড়িয়েছে। তবে এসব সংখ্যা আসলে আরও বেশি বলে মনে করেন অনেকে।

আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও খার্তুমে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ থেকে শুরু করে সব জায়গাতেই গোলাগুলি চলেছে।

সুদান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের এরইমধ্যে সরিয়ে নেওয়া শুরু করেছে। আবার বহু মানুষ চাদ, মিশর, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

উদ্ধারকারীরা বলছে, খার্তুম থেকে নিরাপদে বের হওয়াটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। পোর্ট সুদানে অপেক্ষা করছে উদ্ধারকারী জলযানগুলো। তবে সেখানে পৌঁছানোর পর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আকাশ পথে উদ্ধারের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। কয়েকদিন আগে একটি তুর্কি উদ্ধারকারী বিমান হামলার শিকার হয়।

এখনও যারা সুদান ছাড়তে পারেননি তারা রয়েছেন ভীষণ মুশকিলে। আর তার মধ্যেই যুদ্ধবিরতি উপেক্ষা করে চলছে সংঘর্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সংঘর্ষ থামেনি সুদানে, নিহত ৫০০ ছাড়াল

আপডেট সময় ০১:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩