ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১১ নারীসহ নিহত অন্তত ১৮

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।

উত্তর আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে উচু রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় প্রায় ১৫ মিটার (৪৯.২১ ফুট) নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে।

প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। এছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১১ নারীসহ নিহত অন্তত ১৮

আপডেট সময় ০১:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩