সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

দুই ভাগে বিভক্ত হয়ে রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

শনিবার রাতে সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অবশ্য ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তামিম ইকবালরা। কেননা আজ (রোববার) দিবাগত রাতেই যাচ্ছেন ইংল্যান্ডে। এক বহরে নয় টাইগাররা দেশ ছাড়ছেন দুই ভাগে বিভক্ত হয়ে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরদিন, ২ মে সকাল ১০টা ১৫ মিনিটে।আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডন যাবেন বলে জানা গেছে।

১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন।

লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

দুই ভাগে বিভক্ত হয়ে রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০১:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩