ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সাত সকালে ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩০ এপ্রিল) সাত সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। অবশ্য বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছে কাশ্মির প্রশাসন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে ভারতশাসিত জম্মু-কাশ্মির অঞ্চলে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রোববার ভোর ৫.১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে দেওয়া এক বার্তায় ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

এএনআই বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে উপত্যকাটির ২০টি জেলায় ইতোমধ্যেই অত্যাধুনিক ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন। মূলত ভারত সরকারের বিবৃতিতে এই অঞ্চলটি উচ্চ সিসমিক জোনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং বন্যা ক্ষতির মুখে পড়ার বিষয়েও এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সংবাদমাধ্যম বলছে, যেহেতু ওই অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ। তাই প্রযোজ্য ক্ষেত্রে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে এই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সহায়তা করবে।

এছাড়া ১১২ নম্বর ডায়াল করে দুর্যোগ কল সমন্বয়ের জন্য জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা (ইআরএসএস) বাস্তবায়নের জন্য ভারত সরকারের এনডিএমএ-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জম্মু ও কাশ্মির সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সাত সকালে ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

আপডেট সময় ০১:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩