ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

রাজশাহীসহ পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী ৪১ জন

আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। পাঁচ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।

গত চার দিনে আওয়ামী লীগ এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে। আজ (বুধবার) ছিল দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন।

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

রাজশাহীসহ পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী ৪১ জন

আপডেট সময় ০৩:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩