ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

‘বন্ধন এক্সপ্রেস’এ অভিযান ভারতীয় পণ্য সহ আটক ৫

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল রেলস্টেশনে কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় উপজেলা প্রশাসন তিনজনকে ও বেনাপোল পোর্ট থানা পুলিশ দুইজনকে আটক করেছে।রবিবার (৯ এপ্রিল) বেনাপোল রেলস্টেশনে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

এছাড়া এ অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লাখ টাকা এবং বিজিবি ১০ লাখ টাকা ছাড়াও বেনাপোল কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, থ্রিপিস, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেলস্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।

বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা টাস্কফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নেতৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

‘বন্ধন এক্সপ্রেস’এ অভিযান ভারতীয় পণ্য সহ আটক ৫

আপডেট সময় ১১:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩