ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সরিষাবাড়িতে এডিপিপি

শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

জামালপুরের সরিষাবাড়িতে এডিপিপি শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সার্বিক সহযোগীতায় আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহাব্বায়ক আবুল কালাম আজাদ বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ি-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। এ সময় আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ফরিদুল হক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদেও সদস্য এস এম সেলিম মাহমুদ সহ আরও অনেকে।

এ সময় উপস্থিত সকলের মাঝে প্রফেসর আব্দুর রশিদ আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে আবারও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

পরে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়িতে এডিপিপি

শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

আপডেট সময় ১২:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩