ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নার্সকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড মাষ্টার বদলি

বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নার্সকে যৌন হয়রানি অভিযোগে অভিযুক্ত সেই ওয়ার্ড মাস্টার শহিদুল ইসলাম সুইটকে বদলি করা হয়েছে। গত রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হাবিবুল আহসান তালুকদার এই বদলির নির্দেশ দেন।

এতে বলা হয়, প্রশাসনিক কাজে শহিদুল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে বদলি করা হয়েছে। তিন দিনের মধ্যে আদেশ পালনের কথা বলা হয় চিঠিতে।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. নুরুজ্জামান সঞ্চয়। তিনি জানান,আদেশ অনুযায়ী শহিদুল ইসলাম সুইটকে নওগাঁয় বদলি করা হয়েছে। আর যৌন হয়রানির অভিযোগের তদন্ত কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন ডা. নুরুজ্জামান।

এর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর ওয়ার্ড মাস্টার সুইটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন হাসপাতালের এক নার্স। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বরে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কমিটি গঠনের ৯০ দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি।

বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ নিয়ে একটি ভিডিও প্রকাশ করায় ওই নার্সকেই শো-কজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযোগ করার কারণে অন্য নার্সদেরও হুমকি, ভয়-ভীতি দেখাচ্ছিল হাসপাতালের একটি পক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নার্সকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড মাষ্টার বদলি

আপডেট সময় ০৭:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩