ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: নিহত ১

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: নিহত ১সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। এ দুর্ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়েছেন। তারা হলেন- সিলেট সদর উপজেলার চালিবন্দর সমতা ৭/৫০ এর বাসিন্দা বিপুল চন্দ্র মন্ডলের পুত্র বিক্রম (৩০) ও শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার পুত্র ফয়ছল (৩০)।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক ক্রাইম সিলেটকে জানান- বুধবার রাত ১০ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলক মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলের বাকি দুই আরোহী ও পুলিশ পিকআপের চালক এবং কয়েকজন পুলিশ আহত হন।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন- সিলেট মহানগরের চালিবন্দর এলাকার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে বিক্রম মন্ডল (৩০), শাহপরাণ বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে ফয়ছল আহমদ (৩০)। তারা দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ঘটনার পরপরই বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যান। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: নিহত ১

আপডেট সময় ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩