রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান সাংবাদিক সোহাগ মিয়া।
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সদস্য এবং সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ মিয়া তিনি এক বিবৃতিতে জানান “রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের নিকটবর্তী বঙ্গবাজার কমপ্লেক্সে গত ৪ এপ্রিল ভোরে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, আগুনের লেলিহান শিখা আশেপাশের কয়েকটি বিপণিবিতান সহ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজার কমপ্লেক্সের ভেতরে মার্কেটের প্রায় সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীরা একটি স্বপ্ন নিয়ে কোটি কোটি টাকার পণ্য মজুদ করেছিলেন। এসব দোকান পুড়ে যাওয়ার সাথে সাথে ব্যবসায়ীদের বেঁচে থাকার স্বপ্নও পুড়ে শেষ হয়ে গেছে। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা তাদের মালামালের কিছুই রক্ষা করতে পারেনি। এতে তাদের বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে একেবারে নিঃস্ব ও সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
তিনি আরো জানান, তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। “আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি” এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তারা যেন দ্রুতই এ ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।
ঈদের আগে এ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও জানান সাংবাদিক সোহাগ মিয়া।
এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।
নাহিদা আক্তার পপি, ঢাকা 



















