ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

করোনায় ক্ষতি সামলে মাত্র ঘুরে দাঁড়িয়েছিলাম, আজ সব শেষ

করোনার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। দীর্ঘ দুই বছর ব্যবসা করতে পারিনি। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই ঝুঁকি, সেই ক্ষতি কাটিয়ে আবার যখন ঘুরে দাঁড়িয়েছি তখন আজ আবার আগুন। আগুনে আজ সব শেষ। 

এভাবে আহাজারি আর গগনবিদারী কান্নায় একথা বলেন বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটের ব্যবসায়ী মইনুদ্দিন।

আহাজারি করতে করতে এ ব্যবসায়ী বলেন, বঙ্গ মার্কেটে তার পাইকারি দোকান। নিজের চোখে দেখেছি সব শেষ হয়ে যেতে। তারপাশেই এনেক্স টাওয়ার। যেখানে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে আগুন। এনেক্স টাওয়ারে রয়েছে বিদেশি গেঞ্জির গোডাউন। সেখানেও লেগেছে আগুন।

এনেক্স টাওয়ারের সামনে দোলন গার্মেন্টসের মালিক মইনুদ্দিন বলেন, ২০ বছরের ব্যবসা আমার এই বঙ্গ মার্কেটে। করোনাকালে দুই বছর ব্যবসা করতে পারিনি। করোনা পরিস্থিতি কেবল স্বাভাবিক হয়েছে। মাত্র ঘুরে দাঁড়িয়েছি। ঈদের বাজার কেবল জমে উঠেছে। আশায় ছিলাম ব্যবসাটা এবার গুছিয়ে নেবো, পুষিয়ে যাবে ক্ষতি। কিন্তু আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। দেখা ছাড়া উপায় নাই। মার্কেট জ্বলছে, দোকান জ্বলছে, জ্বলছে আমার গোডাউন, আমার সব শেষ।

ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, আমার গোডাউনেই রয়েছে মিনিমাম কোটি টাকার মাল। ১৮৫ দোকান আমার। পুরোটা এইবারই ডেকোরেট করছি। ব্যবসাটা আর করতে পারবো না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

করোনায় ক্ষতি সামলে মাত্র ঘুরে দাঁড়িয়েছিলাম, আজ সব শেষ

আপডেট সময় ১১:৩৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩