ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!

চট্টগ্রাম গণপূর্তের নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়ম, কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের বিএসটিআই ১০ তলা ভবনের কাজ ৫ বছরেও তিন তলা সম্পন্ন হয়নি।

তথ্যসূত্রে জানা যায়, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম এর আওতাধীন বিএসটিআই এর বিল্ডিং নির্মাণের টেন্ডার হয় ২০১৮ সালে। অনেক নির্ভরযোগ্য ঠিকাদার কোম্পানির অংশগ্রহণ থাকা স্বত্বেও বিএসটিআই ভবনের টেন্ডার কাজ যৌথ উদ্যেগে ভাগিয়ে নেন টেন্ডার মাফিয়া খ্যাত জিকে শামীম ও ফেনী জেলা বিএনপি’র সহ সভাপতি দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার এসোসিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরী (স্বপন)। গত ১০/১৫ বছরে বাংলাদেশ সরকারের হাজার কোটি টাকার কাজ ভাগিয়ে নেয়া দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার এসোসিয়েশন লিমিটেড বিগত সময়ে অনেক নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেননি অর্থাৎ তিনি নির্মাণ কাজে একাধিকবার ফেল করেছেন এবং সরকারের সময় ও অর্থ নষ্ট করেছেন।

চট্টগ্রাম বিএসটিআই ভবনের নির্মাণ কাজে বিলম্ব করায় গণপূর্ত অধিদপ্তর জিকে বিল্ডার্স ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন লিমিটেডকে নির্মাণ কাজ সঠিকভাবে ও যথাসময়ে করার জন্য একাধিকবার চিঠি প্রেরণ করেন এবং তিনবার অতিরিক্ত সময় বাড়িয়ে দেন কিন্তু জিকে বিল্ডার্স ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন লিমিটেড যথাসময়ে কাজটি সম্পন্ন না করে ১০ তলা ভবনের ৩ তলা নির্মাণ পর্যন্ত ৫ বছর সময় অতিক্রম করে এবং সর্বশেষ নির্মাণ কাজ সম্পন্ন না করে পুরনো মালামাল ও সাইড ইকুইপমেন্ট ফেলে রেখে ঠিকাদার কোম্পানি পালিয়ে যায়।

তথ্যসূত্রে আরো জানা যায়, টেন্ডার প্রাপ্তির পর নির্মাণ কাজ সম্পন্ন না করে পালিয়ে যাওয়া জিকে বিল্ডার্স ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের বিরুদ্ধে সরকারি সময় ও অর্থ নষ্টের অভিযোগে আর্থিক জরিমানা ও মালামাল নিলাম না করেই গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার প্রতিষ্ঠান গুলোকে তাদের পুরনো মালামাল বিক্রির পাশাপাশি ও ইকুইপমেন্ট সরিয়ে নিতে সুযোগ করে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

চট্টগ্রাম গণপূর্তের নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়ম, কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

আপডেট সময় ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩