ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেয়ার পরিকল্পনা বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই : সমাজকল্যাণ মন্ত্রী সরকারি ভবনের মালামাল লুটে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ চাকরি না পেয়ে টাকাও ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

সায়েদাবাদে বাসের ধাক্কায় মিস্ত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাসের সংস্কার কাজ করার সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় রিফাত মিয়া (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত মিয়ার মামা মঞ্জিল আমাদের মাতৃভূমি কে বলেন, দুপুরে সে সায়েদাবাদে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে কাজ করছিল। এ সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াআমাদের মাতৃভূমি কে বলেন, নিহত রিফাত মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

সায়েদাবাদে বাসের ধাক্কায় মিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৩:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২