ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। 

শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় উদ্ধার করা ট্রলারটির ভেতর থেকে মরদেহ ২টি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানিয়েছে, আজকে ফিশিং ট্রলারের গ্রিজার প্রদীপ চৌধুরী ও ট্রলারের নাবিক রাকিবের বাবা মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে  ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ সাতজনেরই লাশ উদ্ধার করা হলো।

তিনি বলেন, ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি শুক্রবার বিকেলেই ইছানগর এলাকা থেকে সরিয়ে নতুন ব্রিজ এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে পানির নিচ থেকে উপরের দিকে টেনে তুলেছে। ট্রলারটিকে উল্টোনো অবস্থা থেকে স্বাভাবিক করছে। এই অবস্থায় কেবিনের মধ্যে দুটি মরদেহ ভাসমান অবস্থায় দেখি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২