ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

চট্টগ্রাম-৮ আসনে ম্যাজিস্ট্রেট নিয়োগে আইন মন্ত্রণালয়কে ইসির চিঠি

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির আইন শাখার মো. আব্দুছ সালামের সই করা চিঠি পাঠিয়েছে ইসি। ইসি জানায়, একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে নির্বাচন উপলক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দ্যা রিপ্রেজেনটেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১১ (১) এর ক্ষমতাবলে শূন্য ঘোষিত জাতীয় চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় সংসদ সদস্য নির্বাচনের জন্যে ২৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

দ্যা রিপ্রেজেনটেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এ উল্লিখিত নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক।

ইসি আরও জানায়, একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে নির্বাচনকালীন সংঘটিত অপরাধসমূহ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নে প্রস্তাব মোতাবেক ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৫ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের জন্য দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুজন জুডিসিয়াল জুডিসিয়ালকে মনোনয়ন প্রদানের বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

চট্টগ্রাম-৮ আসনে ম্যাজিস্ট্রেট নিয়োগে আইন মন্ত্রণালয়কে ইসির চিঠি

আপডেট সময় ১২:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩