ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার চলবে”মীর নাছির

১০ ডিসেম্বরের পর দেশে খালেদা জিয়ার সরকার চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ, পাঁচ নেতাকর্মী হত্যাকাণ্ডের বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেরটি আজ অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে গণসমাবেশ করবে দলটি। সবার শেষে অনুষ্ঠিত হবে ঢাকার মহা সমাবেশ। সেটি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ‘১০ ডিসেম্বর’ নিয়েই বিএনপি নেতাদের অনেকে নানা বিপ্লবী বক্তব্য দিচ্ছেন। তার মধ্যে একটি হলো ‘১০ ডিসেম্বরের পর দেশ চালাবেন খালেদা জিয়া!’

মীর নাছির বলেন, আগামী  ১০ ডিসেম্বরের পর থেকে দেশে খালেদা জিয়ার সরকার চলবে। যারা খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন, ১০ ডিসেম্বরের পর তাদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো।

সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার পতন হবে, খালেদা জিয়ার মুক্তি হবে; তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার চলবে”মীর নাছির

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২