ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

আজিমপুরে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আহত সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সানোয়ার হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী জাহিদ হাসান বলেন, সানোয়ার দেওয়ান পরিবহনের হেলপার ছিলেন। সকালে আজিমপুর বাস স্ট্যান্ডে এলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাহিদ আরও জানায়, তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায়। বর্তমানে আজিমপুর এলাকায় থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

আজিমপুরে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩